সূরা আল-মুলক
রাজত্ব (কুরআন ৬৭)
ত্রিশ আয়াত, যা এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল, শেষে তাকে ক্ষমা করা হয়।
-
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
রহমান, রহীম আল্লাহ্র নামে
-
تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ١
তাবারাকাল লাযী বি ইয়াদিহিল মুলকু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদীর
বরকতময় তিনি, সর্বময় কর্তৃত্ব যাঁর হাতে; আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
-
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ
আল্লাযী খালাকাল মাওতা ওয়াল হায়াতা লি ইয়াবলুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা
যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য --- কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম?
-
وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ ٢
ওয়া হুওয়াল আযীযুল গাফূর
তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।
-
الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আসমান।
-
مَّا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَٰنِ مِن تَفَاوُتٍ ۖ
মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত
রহমানের সৃষ্টিতে আপনি কোনো খুঁত দেখতে পাবেন না;
-
فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ ٣
ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতূর
আপনি আবার তাকিয়ে দেখুন, কোনো ত্রুটি দেখতে পান কি?
-
ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ
সুম্মারজিইল বাসারা কার্রাতাইন
তারপর আপনি দ্বিতীয়বার দৃষ্টি ফেরান,
-
يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ ٤
ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুওয়া হাসীর
সে দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে আপনার দিকে ফিরে আসবে।
-
وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ
ওয়া লাকাদ যাইয়্যান্নাস সামাআদ দুনইয়া বি মাসাবীহ
আর অবশ্যই আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা
-
وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ ۖ
ওয়া জাআলনাহা রুজূমাল লিশ শায়াতীন
এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ
-
وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ ٥
ওয়া আ’তাদনা লাহুম আযাবাস সাঈর
এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি।
-
وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ ٦
ওয়া লিল লাযীনা কাফারূ বি রাব্বিহিম আযাবু জাহান্নাম, ওয়া বি’সাল মাসীর
আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তা কত মন্দ ফিরে যাওয়ার স্থান!
-
إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ ٧
ইযা উলকূ ফীহা সামিঊ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফূর
যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের বিকট শব্দ শুনবে, আর তা হবে উদ্বেলিত।
-
تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ ۖ
তাকাদু তামাইয়্যাযু মিনাল গাইয
রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে,
-
كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ ٨
কুল্লামা উলকিয়া ফীহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়া’তিকুম নাযীর
যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করবে, ‘তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি?’
-
قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا
কালূ বালা কাদ জাআনা নাযীরুন ফা কায্যাবনা
তারা বলবে, ‘হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, তখন আমরা মিথ্যারোপ করেছিলাম
-
وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ
ওয়া কুলনা মা নায্যালাল্লাহু মিন শাই’
এবং বলেছিলাম, ‘আল্লাহ কিছুই নাযিল করেননি,
-
إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ ٩
ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর
তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছ।’
-
وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ ١٠
ওয়া কালূ লাও কুন্না নাসমাউ আও না’কিলু মা কুন্না ফী আসহাবিস সাঈর
আর তারা বলবে, ‘যদি আমরা শুনতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না।’
-
فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِّأَصْحَابِ السَّعِيرِ ١١
ফা’তারাফূ বি যানবিহিম ফা সুহকাল লি আসহাবিস সাঈর
অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। সুতরাং ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য!
-
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ
ইন্নাল লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গাইব
নিশ্চয় যারা গায়েব অবস্থায় তাদের রবকে ভয় করে
-
لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ ١٢
লাহুম মাগফিরাতুউ ওয়া আজরুন কাবীর
তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
-
وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ ۖ
ওয়া আসির্রূ কাওলাকুম আউইজহারূ বিহ
আর তোমরা তোমাদের কথা গোপনেই বল অথবা প্রকাশ্যে বল,
-
إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ١٣
ইন্নাহূ আলীমুম বি যাতিস সুদূর
তিনি তো অন্তরসমূহে যা আছে তা সম্পর্কে সম্যক অবগত।
-
أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ ١٤
আলা ইয়া’লামু মান খালাক, ওয়া হুওয়াল লাতীফুল খাবীর
যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত।
-
هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا
হুওয়াল লাযী জাআলা লাকুমুল আরদা যালূলা
তিনিই তো তোমাদের জন্য যমীনকে সুগম করে দিয়েছেন;
-
فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ
ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মির রিযকিহ
অতএব তোমরা এর দিক-দিগন্তে বিচরণ কর এবং তাঁর দেয়া রিযিক থেকে তোমরা আহার কর;
-
وَإِلَيْهِ النُّشُورُ ١٥
ওয়া ইলাইহিন নুশূর
আর পুনরুত্থান তো তাঁরই কাছে।
-
أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ
আআমিনতুম মান ফিস সামা’
তোমরা কি এ থেকে নিৰ্ভয় হয়েছ যে, যিনি আসমানে রয়েছেন
-
أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ ١٦
আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফা ইযা হিয়া তামূর
তিনি তোমাদেরকে সহ যমীনকে ধ্বসিয়ে দেবেন, অতঃপর তা হঠাৎ করেই থর থর করে কাঁপতে থাকবে?
-
أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖ
আম আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা
অথবা তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে, আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কংকরবর্ষী ঝঞ্ঝা পাঠাবেন?
-
فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ ١٧
ফা সাতা’লামূনা কাইফা নাযীর
তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী!
-
وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ ١٨
ওয়া লাকাদ কায্যাবাল লাযীনা মিন কাবলিহিম ফা কাইফা কানা নাকীর
আর এদের পূর্ববর্তীগণও মিথ্যারোপ করেছিল; ফলে কিরূপ হয়েছিল আমার প্রত্যাখ্যান (শাস্তি)।
-
أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ
আওয়া লাম ইয়ারাও ইলাত তাইরি ফাওকাহুম সাফ্ফাতিও ওয়া ইয়াকবিদন
তারা কি লক্ষ্য করে না তাদের উপরে পাখিদের প্রতি, যারা পাখা বিস্তার করে ও সংকুচিত করে?
-
مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَٰنُ ۚ
মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান
দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন।
-
إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ ١٩
ইন্নাহূ বি কুল্লি শাইইন বাসীর
নিশ্চয় তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা।
-
أَمَّنْ هَٰذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَٰنِ ۚ
আম্মান হাযাল লাযী হুওয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দূনির রাহমান
দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী আছে কি, যারা তোমাদেরকে সাহায্য করবে?
-
إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ ٢٠
ইনিল কাফিরূনা ইল্লা ফী গুরূর
কাফিররা তো রয়েছে প্ৰবঞ্চনার মধ্যে।
-
أَمَّنْ هَٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ
আম্মান হাযাল লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহ
এমন কে আছে, যে তোমাদেরকে রিযিক দান করবে, যদি তিনি তাঁর রিযিক বন্ধ করে দেন?
-
بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ ٢١
বাল লাজ্জূ ফী উতুউউইও ওয়া নুফূর
বরং তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে।
-
أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ
আফামাই ইয়ামশী মুকিব্বান আলা ওয়াজহিহী আহদা
যে ব্যক্তি ঝুঁকে মুখে ভর দিয়ে চলে, সে-ই কি ঠিক পথে চলে,
-
أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ ٢٢
আম্মাই ইয়ামশী সাউইয়্যান আলা সিরাতিম মুসতাকীম
না কি সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে?
-
قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ
কুল হুওয়াল লাযী আনশাআকুম
বলুন, ‘তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন
-
وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۖ
ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ
এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ।
-
قَلِيلًا مَّا تَشْكُرُونَ ٢٣
কালীলাম মা তাশকুরূন
তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।’
-
قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ ٢٤
কুল হুওয়াল লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারূন
বলুন, ‘তিনিই যমীনে তোমাদেরকে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই কাছে তোমাদেরকে সমবেত করা হবে।’
-
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ ٢٥
ওয়া ইয়াকূলূনা মাতা হাযাল ওয়া’দু ইন কুনতুম সাদিকীন
আর তারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এ প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে?’
-
قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ ٢٦
কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন
বলুন, ‘এর জ্ঞান শুধু আল্লাহ্রই কাছে আছে, আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র।’
-
فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا
ফা লাম্মা রাআওহু যুলফাতান সীআত উজূহুল লাযীনা কাফারূ
অতঃপর তারা যখন তা আসন্ন দেখবে তখন কাফিরদের চেহারা ম্লান হয়ে পড়বে
-
وَقِيلَ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ ٢٧
ওয়া কীলা হাযাল লাযী কুনতুম বিহী তাদ্দাঊন
এবং বলা হবে, ‘এটাই হল তা যা তোমরা দাবী করেছিলে।’
-
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا
কুল আরাআইতুম ইন আহলাকানিয়াল্লাহু ওয়া মাম মাইয়া আও রাহিমানা
বলুন, ‘তোমরা আমাকে জানাও--- যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন,
-
فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ ٢٨
ফা মাই ইউজীরুল কাফিরীনা মিন আযাবিন আলীম
তবে কাফিরদেরকে কে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে?
-
قُلْ هُوَ الرَّحْمَٰنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ
কুল হুওয়ার রাহমানু আমান্না বিহী ওয়া আলাইহি তাওয়াক্কালনা
বলুন, ‘তিনিই রহমান, আমরা তাঁর উপর ঈমান এনেছি এবং তাঁরই উপর তাওয়াক্কুল করেছি।
-
فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ ٢٩
ফা সাতা’লামূনা মান হুওয়া ফী দালালিম মুবীন
অতঃপর অচিরেই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্ৰান্তিতে রয়েছে।’
-
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا
কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা
বলুন, ‘তোমরা আমাকে জানাও, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়,
-
فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ ٣٠
ফা মাই ইয়া’তীকুম বি মাইম মাঈন
তখন কে তোমাদেরকে এনে দেবে প্ৰবাহমান পানি?’
কুরআন ৬৭:১-৩০ · ফযীলত: তিরমিযী ২৮৯১ (হাসান, আলবানী), আবু দাউদ ১৪০০ (হাসান, আলবানী) · ত্রিশ আয়াত, যা এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল, শেষে তাকে ক্ষমা করা হয় (তিরমিযী ২৮৯১)। নবী ﷺ আস-সাজদাহ ও তাবারাক না পড়ে ঘুমাতেন না, এ কথা তিরমিযী ২৮৯২-এ আছে; এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে (সহীহ, আলবানী; যঈফ, দারুস সালাম)।